স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

ডেভেলপার ডকস

হ্যালো! ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড ডেভেলপার ডকুমেন্টেশনে স্বাগতম।

ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড ডকুমেন্টেশন চারটি পৃথক হাবে (সাবসাইট) বিভক্ত:

  • ডকুমেন্টেশন – WP প্লেগ্রাউন্ড-এর ভূমিকা, স্টার্টার গাইড এবং WP প্লেগ্রাউন্ড ডকসে আপনার প্রবেশের মাধ্যম।
  • ব্লুপ্রিন্ট – ব্লুপ্রিন্ট হলো আপনার ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড ইনস্ট্যান্স সেটআপ করার জন্য JSON ফাইল। ব্লুপ্রিন্ট ডকস হাব থেকে এদের সম্ভাবনা সম্পর্কে জানুন।
  • 👉 ডেভেলপার (আপনি এখানে আছেন) – ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড একটি প্রোগ্রামেবল টুল হিসেবে তৈরি করা হয়েছে। এই ডেভেলপার ডকস হাব থেকে আপনার কোড দিয়ে প্লেগ্রাউন্ডে যা যা করতে পারবেন তা আবিষ্কার করুন।
  • API রেফারেন্স – ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড দ্বারা প্রকাশিত সমস্ত API

ডেভেলপার ডকুমেন্টেশন হাব ব্রাউজ করা​

এই ডকস হাবটি মূলত ডেভেলপার তথ্যের উপর আলোকপাত করে এবং নিম্নলিখিত প্রধান বিভাগগুলোতে বিভক্ত:

  • ডেভেলপারদের জন্য কুইক স্টার্ট গাইড: প্লেগ্রাউন্ড API ব্যবহার করে কী কী তৈরি করা যায় তার কিছু উদাহরণ দেখে প্লেগ্রাউন্ডের সাথে আপনার ডেভেলপমেন্ট যাত্রা শুরু করুন।

  • লোকাল ডেভেলপমেন্ট: ওয়ার্ডপ্রেস সাইট সেটআপ ও পরিচালনা করা এবং আপনার অ্যাপ তৈরির প্রক্রিয়া সহজ করতে প্লেগ্রাউন্ড দ্বারা প্রদত্ত টুলগুলো সম্পর্কে জানুন।

  • প্লেগ্রাউন্ড API: প্লেগ্রাউন্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড দ্বারা প্রকাশিত প্রধান API গুলো অন্বেষণ করুন: Query API, Blueprints, Javascript API

  • আর্কিটেকচার: বিভিন্ন উপাদান এবং টুলসহ ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ডের স্থাপত্যের বিশদ বিবরণ।

  • সীমাবদ্ধতা: ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ডের বর্তমান সীমাবদ্ধতা সম্পর্কে আরও জানুন, যার মধ্যে রয়েছে অক্ষম নেটওয়ার্ক সংযোগ, ব্রাউজার পারসিস্টেন্স ও রিকভারি সীমাবদ্ধতা, iframe সীমাবদ্ধতা, PHP ফাংশন এক্সিকিউশন প্রয়োজনীয়তা এবং আংশিক WP-CLI সাপোর্ট।