স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

সীমাবদ্ধতা

ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ডের কাজ এখনো পুরোদমে চলছে। তাই এর কিছু সীমাবদ্ধতা আছে, যেগুলো এটি চালানো বা এটি দিয়ে ডেভেলপ করার সময় মাথায় রাখা ভালো।

এই ইস্যুগুলোর স্ট্যাটাস আপনি Playground Project board-এ ট্র্যাক করতে পারেন।

ব্রাউজারে​

ব্রাউজার স্টোরেজ এবং রিকভারি​

প্লেগ্রাউন্ড ব্রাউজারে ওয়ার্ডপ্রেস চালায়। ব্রাউজার স্টোরেজ এবং সেভ করার সুবিধা থাকলে নতুন প্লেগ্রাউন্ডগুলো অটোসেভ হয় এবং Your Playgrounds-এ দেখা যায়। প্লেগ্রাউন্ড সবশেষ পাঁচটি পর্যন্ত অটোসেভ রাখে। পাঁচটি হয়ে যাওয়ার পর নতুন আরেকটি তৈরি করলে সবচেয়ে পুরোনোটি মুছে যায়। অটোসেভ শুধু রিকভারি পয়েন্ট, লম্বা সময়ের ব্যাকআপ নয়। কোনো অটোসেভ রেখে দিতে চাইলে সেটি স্থায়ীভাবে সেভ করুন, অথবা একটি ZIP এক্সপোর্ট করে রাখুন।

কোন স্টোরেজ মোড নিচ্ছেন, তা জেনে-বুঝে নিন:

  • Autosaved (অটোসেভড): ব্রাউজার স্টোরেজে থাকে, তবে শুধু ততক্ষণ, যতক্ষণ এটি সবশেষ পাঁচটি অটোসেভের মধ্যে আছে।
  • Saved (সেভড): ব্রাউজার স্টোরেজে স্থায়ীভাবে রাখা হয় অথবা একটি লোকাল ডিরেক্টরিতে সেভ করা হয়।
  • Temporary (অস্থায়ী): ?storage=temp দিয়ে অথবা সেভ করার সুবিধা না থাকলে তৈরি হয়। ট্যাব বন্ধ করলে বা ব্রাউজারের পেজ রিফ্রেশ করলে এটি মুছে যায়।

প্লেগ্রাউন্ডের Refresh page বাটনটি বর্তমান প্লেগ্রাউন্ডের ভেতরের ওয়ার্ডপ্রেস পেজটি রিলোড করে। ব্রাউজার রিফ্রেশ (Cmd+R বা F5) পুরো প্লেগ্রাউন্ড অ্যাপটি রিলোড করে। সেভ করা বা অটোসেভড প্লেগ্রাউন্ড এই রিলোডের পরেও ফিরিয়ে আনা যায়, কিন্তু অস্থায়ী প্লেগ্রাউন্ড আর ফেরানো যায় না।

ওয়ার্ডপ্রেস রিফ্রেশ করা, স্টোরেজের অপশন খোলা এবং প্লেগ্রাউন্ড এক্সপোর্ট করার জন্য Dock-এর কন্ট্রোলগুলো

মনে রাখবেন, ব্রাউজার স্টোরেজ শেষ পর্যন্ত ব্রাউজারের হাতে। স্টোরেজ ভরে এলে, প্রাইভেট ব্রাউজিংয়ে, প্রোফাইল বদলালে বা সাইট ডেটা মুছে ফেললে এটি মুছে যেতে পারে। অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো ব্যাকআপ দরকার হলে একটি ZIP এক্সপোর্ট করুন।

বর্তমান প্লেগ্রাউন্ডসহ Your Playgrounds প্যানেল

ব্রাউজার সাপোর্ট​

ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড সব বড় ডেস্কটপ ও মোবাইল ব্রাউজারে চলার কথা মাথায় রেখে বানানো। যেমন:

  • ডেস্কটপ ব্রাউজার: Chrome, Firefox, Safari, Edge এবং অন্যান্য Chromium-ভিত্তিক ব্রাউজার
  • মোবাইল ব্রাউজার: Safari (iOS), Chrome (Android) এবং অন্যান্য মোবাইল ব্রাউজার

প্লেগ্রাউন্ড আধুনিক ওয়েব প্রযুক্তি ব্যবহার করে, তাই এই ব্রাউজারগুলোতে এটি একইভাবে কাজ করার কথা। তবে নির্দিষ্ট ব্রাউজার ও তার ভার্সনের ওপর নির্ভর করে কিছু অ্যাডভান্সড ফিচারের সাপোর্ট কমবেশি হতে পারে।

পারফরম্যান্স কেমন হবে​

লোড হতে কত সময় লাগবে, তা নির্ভর করে প্লেগ্রাউন্ডকে কী কী সেটআপ করতে হবে তার ওপর:

পরিস্থিতিসাধারণ লোড টাইম
নতুন ওয়ার্ডপ্রেস (কোনো প্লাগইন ছাড়া)৫-১০ সেকেন্ড
ছোট প্লাগইনসহ১০-২০ সেকেন্ড
বড় প্লাগইনসহ (যেমন WooCommerce)৩০-৬০ সেকেন্ড
মোবাইল ডিভাইসেডেস্কটপের চেয়ে ১.৫-২ গুণ ধীর

প্লেগ্রাউন্ডের পারফরম্যান্স গ্রাফ

যেসব বিষয় পারফরম্যান্সে প্রভাব ফেলে:

  • প্লাগইনের সাইজ: রানটাইমে বড় প্লাগইন ইনস্টল হতে বেশি সময় লাগে
  • নেটওয়ার্কের গতি: WASM ফাইলগুলোর সাইজ ১৫-৩০MB
  • ডিভাইসের মেমরি: কম মেমরির ডিভাইসে স্লো চলতে পারে
  • ব্রাউজার: Chrome/Edge সবচেয়ে ভালো পারফর্ম করে; Safari একটু ধীর

নোট: Opera Mini-এর সাপোর্ট বর্তমানে নিশ্চিত নয়।

প্লেগ্রাউন্ড দিয়ে ডেভেলপ করার সময়​

Iframe-এর কিছু ঝামেলা​

প্লেগ্রাউন্ড ওয়ার্ডপ্রেসকে একটি iframe-এর ভেতরে রেন্ডার করে, তাই target="_top" থাকা লিংকে ক্লিক করলে আপনি যে পেজে কাজ করছেন সেটি রিলোড হয়ে যাবে। এছাড়া iframe থেকে আসা JavaScript পপআপ সবসময় নাও দেখা যেতে পারে।

ওয়ার্ডপ্রেসের PHP ফাংশন চালানো​

প্লেগ্রাউন্ডে runPHP স্টেপ দিয়ে ব্লুপ্রিন্টের ভেতরে PHP কোড চালানো যায়। ওয়ার্ডপ্রেসের নিজস্ব PHP ফাংশন চালাতে হলে আগে wp-load.php require করে নিতে হবে:

{
"step": "runPHP",
"code": "<?php require_once('wordpress/wp-load.php'); OTHER_CODE ?>"
}

WP-CLI ব্যবহার​

ব্লুপ্রিন্টের wp-cli স্টেপের মাধ্যমে আপনি wp-cli কমান্ড চালাতে পারেন। তবে প্লেগ্রাউন্ড ব্রাউজারে চলে বলে এটি সব কমান্ড সাপোর্ট করে না। কোন কোন কমান্ড চলে তার কোনো পাকা লিস্ট নেই, তবে অনলাইন ডেমোতে চালিয়ে দেখলেই বুঝবেন কী কী করা যায়।