৫ মিনিটে ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড ব্যবহার শুরু করুন
ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড আপনাকে নিচের যেকোনো কাজে সাহায্য করতে পারে:
এই পেজটি আপনাকে এগুলোর প্রতিটি ধাপে নির্দেশিকা প্রদান করবে। ওহ, আপনি যদি দেখে শিখতে পছন্দ করেন – তবে এখানে একটি ভিডিও আছে:
একটি নতুন ওয়ার্ডপ্রেস সাইট শুরু করুন
প্রতিবার যখন আপনি playground.wordpress.net-এ অফিশিয়াল ডেমো ভিজিট করবেন, আপনি একটি নতুন ওয়ার্ডপ্রেস সাইট পাবেন।
এরপর আপনি পেজ তৈরি করতে পারেন, প্লাগইন ও থিম আপলোড করতে পারেন, আপনার নিজস্ব সাইট ইমপোর্ট করতে পারেন এবং সাধারণ ওয়ার্ডপ্রেসে আপনি যা যা করেন তার প্রায় সবকিছুই করতে পারেন।
শুরু করা ঠিক এতটাই সহজ!
পুরো সাইটটি আপনার ব্রাউজারেই থাকে এবং আপনি ট্যাবটি বন্ধ করলে তা মুছে যায়। নতুন করে শুরু করতে চান? শুধু পেজটি রিফ্রেশ করুন!
ওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড ব্যক্তিগত
আপনি যা কিছু তৈরি করেন তা আপনার ব্রাউজারেই থাকে এবং কোথাও পাঠানো হয় না। আপ নার কাজ শেষ হয়ে গেলে, আপনি আপনার সাইটটিকে একটি জিপ ফাইল হিসেবে এক্সপোর্ট করতে পারেন। অথবা শুধু পেজটি রিফ্রেশ করে নতুন করে শুরু করতে পারেন!
একটি ব্লক, থিম বা প্লাগইন ট্রাই করুন
আপনি /wp-admin/-এ আপনার পছন্দের যেকোনো প্লাগইন বা থিম আপলোড করতে পারেন।
কয়েকটি ক্লিক বাঁচাতে, আপনি URL-এ একটি plugin বা theme প্যারামিটার যোগ করে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি থেকে প্লাগইন বা থিম আগে থেকেই ইনস্টল করে রাখতে পারেন। উদাহরণস্বরূপ, coblocks প্লাগইনটি ইনস্টল করতে আপনি এই URL টি ব্যবহার করতে পারেন:
https://playground.wordpress.net/?plugin=coblocks
অথবা pendant থিমটি প্রি-ইনস্টল করতে এই URL টি:
https://playground.wordpress.net/?theme=pendant
আপনি যদি একাধিক থিম এবং প্লাগইন ইনস্টল করতে চান, তবে theme বা plugin প্যারামিটারগুলো পুনরাবৃত্তি করা সম্ভব:
https://playground.wordpress.net/?theme=pendant&theme=acai
আপনি এই প্যারামিটারগুলো মিলিয়ে বা একাধিক প্লাগইন যোগ করেও ব্যবহার করতে পারেন:
https://playground.wordpress.net/?plugin=coblocks&plugin=friends&theme=pendant
This is called Query API and you can learn more about it here.